OTP কি? OTP এর পূর্ণরূপ কি? OTP full form in Bengali

OTP কি OTP এর পূর্ণরূপ

বন্ধুরা আপনারা কি জানেন ওটিপি কি এবং ওটিপির সম্পূর্ণ নাম কি। ওটিপি হল এমন একটি নম্বর যার দ্বারা আমরা সুরক্ষিত ভাবে অনলাইনে বিভিন্ন কাজ করতে পারি। বন্ধুরা ওটিপি কি এবং ওটিপি সম্পর্কে জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন এই পোস্টটিতে ওটিপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

{tocify} $title={Table of Contents}

OTP এর পূর্ণরূপ বা OTP পুরো নাম কি

বর্তমান সময়ে অনলাইনে আমাদের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন আর এই সুরক্ষার কথা ভেবে আমাদের এমন একটি কোড প্রয়োজন যা সব সময় পরবর্তন হতে থাকে কারণ কেউ যদি কোডটি জানতে পারে তাহলে পরবর্তী সময়ে কোডটি পরিবর্তন হওয়ার কারণে অনলাইনে আমাদের সুরক্ষা বজায় থাকবে।

ওটিপি মানে কি OTP meaning in Bengali

ওটিপি মানে One Time Password ওটিপি হল এক ধরনের পাসওয়ার্ড যা অনলাইনে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। যখন আমরা ইন্টারনেট ব্যঙ্কিং এর মাধ্যমে অনলাইনে পেইমেন্ট অথবা কেনাকাটা করি তখন সমস্ত তথ্য পূরণ করার পর শেষে আমাদের মোবাইলে একটি কোড আসে যাকে আমরা ওটিপি বলি।

ওটিপি এমন একটি পাসওয়ার্ড যা শুধু মাত্র একবার ব্যবহার করা যায়। যখন আমরা কোন ওয়েবসাইটে লগইন করি অথবা কোন সাইটের মাধ্যমে সপিং করি তখন ওয়েবসাইটটিতে ওটিপি চাওয়া হয়ে থাকে তখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগে যে ওটিপি কি। 

ওটিপি এর ফুল ফর্ম OTP full form in Bengali

OTP এর ফুল ফর্ম হল One Time Password এবং বাংলায় OTP এর সম্পূর্ণ রূপ হল ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ একবার ব্যবহার করা যায় এমন পাসওয়ার্ড। ওটিপি সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

OTP এর প্রকারভেদ

বেশিভাগ মানুষ মনে করেন ওটিপি এক ধরনের হয়ে থাকে যা ফোনে ম্যাসেজের মাধ্যমে আসে কিন্তু OTP বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন এসএমএস ওটিপি, ভয়েস ওটিপি ও ইমেইল ওটিপি।

এসএমএস ওটিপি: বেশি ভাগ ওয়েবসাইট এসএমএস এর মাধ্যমে ওটিপি প্রদান করে থাকেন। কারণ এসএমএস এর মাধ্যমে ওটিপি প্রদান করা সহজ ও দ্রুত হয়।

ভয়েস ওটিপি: ভয়েস কলের মাধ্যমে ওটিপি প্রদান করাকে ভয়েস ওটিপি বলে। এটি এসএমএস ওটিপির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। ফেসবুক ও ওয়াটস অ্যাপ একাউন্ট খুলতে এই ধরনের ওটিপি ব্যবহার করা হয়।

ইমেইল ওটিপি: ইমেইল এর মাধ্যমেও ওটিপি নিতে পারেন। এখানে ওটিপি আপনার মোবাইলে এসএমএস এর পরিবর্তে আপনার ইমেইলে আসবে। এর জন্য আপনার কোন ফোনের প্রয়োজন নেই আপনার কাছে একটি ইমেইল আইডি থাকলেই আপনি ওটিপি পেয়ে যাবেন।

OTP কি কাজে ব্যবহার করা হয়

এখন আপনি ভাবতেই পারেন যে OTP কেন ব্যবহার করা হয়। ইন্টারনেট জগতে ওটিপির ব্যবহার অপরিসীম। ইন্টারনেটে প্রতিটি মূহুর্তে ওটিপির ব্যবহার হয়ে থাকে যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে অনলাইন শপিং এবং স্যোসাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করতে OTP এর ব্যবহার করা হয়। অনলাইন শপিং ওয়েবসাইট গুলি তাদের গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে ওটিপি ব্যবহার করে এবং অনলাইনে সুরক্ষিত ভাবে লেন দেন করতে ওটিপি এর ব্যবহার করা হয়।

শেষ কথা: আপনার অনলাইন লেনদেন সুরক্ষিত হয় একমাত্র ওটিপি এর মাধ্যমে তাই আমরা এই পোস্টের মাধ্যমে ওটিপি সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আসা করছি ওটিপি সম্পর্কে এই পোস্টেটি আপনার ভালো লেগেছে। এই লেখাটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং তাদের ওটিপি কি জানতে সাহায্য করুন। আপনার মনে যদি এই পোস্টটি নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। 

Post a Comment

Previous Post Next Post